ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে এসে এক ব্যক্তির মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে মো. নিরব হোসেন (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শুরুর আগে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিরব হোসেনের বাড়ি পটুয়াখালী জেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় লাখো মানুষের ঢল নামে। জানাজা শুরুর ঠিক আগ মুহূর্তে ভিড়ের প্রচণ্ড চাপে নিরব হোসেন হঠাৎ অসুস্থ বোধ করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তাঁর মৃত্যু হয়।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জানাজায় মানুষের অভাবনীয় সমাগম ও ভিড় ছিল। নিরব হোসেন আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। ভিড়ের চাপে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, বুধবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে বনানী কবরস্থানে শায়িত করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত