ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
তারেক রহমানকে মোদির চিঠি, কি লেখা আছে এতে?
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় সংক্ষিপ্ত সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত শোকবার্তা সম্বলিত চিঠি তাঁর হাতে হস্তান্তর করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠিতে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। মোদি লিখেছেন, “২০১৫ সালের জুন মাসে ঢাকায় বেগম জিয়ার সাথে আমার সেই সাক্ষাৎ ও আলোচনার কথা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে স্মরণ করছি। তিনি ছিলেন এক বিরল সংকল্প ও দৃঢ় বিশ্বাসের নেতা। বাংলাদেশের উন্নয়ন এবং দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করতে তাঁর ভূমিকা অনস্বীকার্য।”
তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে ভারতীয় প্রধানমন্ত্রী চিঠিতে উল্লেখ করেন, “বেগম জিয়ার প্রয়াণে যে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে, তা সত্ত্বেও তাঁর স্বপ্ন ও আদর্শ চিরকাল অম্লান থাকবে। আমি বিশ্বাস করি, আপনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাঁর সেই আদর্শগুলো নিয়ে এগিয়ে যাবে। দুই দেশের গভীর ও ঐতিহাসিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তাঁর দর্শন সবসময় আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।”
মোদি তাঁর চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা জানিয়ে আরও বলেন, এ দেশের মানুষ শৌর্য ও মর্যাদার পরিচয় দিয়ে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে। চিঠির শেষাংশে তিনি তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তারেক রহমানের ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট