ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
সরকার ফারাবী: ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চায়ের দেশ সিলেটের নান্দনিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্স মোকাবেলা করবে শক্তিশালী রাজশাহী ওয়ারিয়র্স-কে। দুপুর ২টায় শুরু হবে ব্যাট-বলের এই ধুন্ধুমার লড়াই।
ম্যাচ শিডিউল ও সময়সূচিসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা থেকে প্রথম সেশনের খেলা শুরু হবে, যা চলবে ৩টা ৩০ মিনিট পর্যন্ত। এরপর ২০ মিনিটের বিরতি শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশনের খেলা। ঘরের মাঠে সিলেট টাইটান্স জয় দিয়ে যাত্রা শুরু করতে চাইলেও, ছেড়ে কথা বলবে না তারকাবহুল রাজশাহী।
তারকা লড়াই: কার পাল্লা ভারী?দুই দলেই রয়েছে দেশি-বিদেশি একঝাঁক তারকা ক্রিকেটারের সমাহার। সিলেট টাইটান্সের শক্তিমত্তার মূলে আছেন আফিফ হোসেন, ইবাদত হোসেনের মতো দেশীয় কাণ্ডারি এবং মঈন আলী ও সাইম আইয়ুবের মতো বিধ্বংসী বিদেশি রিক্রুট। অন্যদিকে, রাজশাহী ওয়ারিয়র্সের তুরুপের তাস মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ আমির এবং অভিজ্ঞ লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এছাড়াও নজর থাকবে রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন এবং নাসুম আহমেদের মতো পারফরমারদের দিকে।
লাইভ স্ট্রিমিং ও আম্পায়ারিংআজকের উদ্বোধনী ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের দুই জনপ্রিয় চ্যানেল টি স্পোর্টস ও নাগরিক টিভি। যারা ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখতে চান, তারা DUAANEWS-এর মাধ্যমে খুব কম ডেটা খরচে হাই-কোয়ালিটি স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।
ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং তানভীর আহমেদ। টিভি আম্পায়ার হিসেবে লঙ্কান রুচিরা পালিয়াগুরুগে এবং ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন নিয়ামুর রশিদ।
সরাসরি দেখতেএখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট