ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র মাহমুদুল হাসান আর নেই
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও কৃষিমন্ত্রী এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং আধুনিক টাঙ্গাইলের রূপকার। তাঁকে ঢাকার সৌন্দর্য বিনির্মাণের কারিগর এবং জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে গণ্য করা হতো। অসাধারণ মেধা ও দেশপ্রেমের কারণে তিনি রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী হিসেবেও সর্বজনশ্রদ্ধেয় ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় নিজ বাড়িতে স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।
১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করেন মাহমুদুল হাসান। ১৯৫৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পাওয়ার পর তিনি ইঞ্জিনিয়ারিং কোরে দায়িত্ব পালন করেন। সামরিক জীবনে তিনি ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে তিনি দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনসহ টাঙ্গাইলের উন্নয়নে অবিস্মরণীয় অবদান রাখেন। তাঁর মৃত্যুতে টাঙ্গাইলসহ সারা দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান