ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাবিতে অনুষ্ঠিত হলো 'জুলাই স্মৃতি কুইজ' প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল কুইজ ক্লাব 'হাউজ অব কুইজার্স'-এর উদ্যোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) 'জুলাই স্মৃতি কুইজ প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়েছে। উক্ত হলের অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদেক কায়েম। মুজিব হল কুইজ ক্লাবের সভাপতি রাশেদ মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজ অব কুইজার্স-এর মডারেটর রেজাউল করিম সোহাগ ও ওয়াসিক সাজিদ খান। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির সভাপতি সাদমান মুজতবা রাফিদ, শেখ মুজিবুর রহমান হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, জিএস আহমেদ আল সাবাহ এবং এজিএস মুশফিক তাজওয়ার মাহির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় তিনটি ভিন্ন সেগমেন্ট ছিল – আন্তঃহল সেগমেন্ট, জুলাই স্মৃতি কুইজ এবং একক কুইজ। প্রধান অতিথি সাদেক কায়েম তার বক্তব্যে ভবিষ্যতে এ ধরনের আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং অংশগ্রহণকারী ও অতিথিদের ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে রাশেদ মুহাম্মদ মুসা গত এক বছরে ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরেন। অন্যান্য অতিথিরাও প্রতিযোগিতার তাৎপর্য এবং শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় এ ধরনের আয়োজনের গুরুত্ব নিয়ে তাদের মূল্যবান মতামত প্রকাশ করেন। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অন্বেষণ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট