ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জি অনুযায়ী সরকারি-বেসরকারি স্কুল, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে টানা কয়েকদিন পাঠদান বন্ধ থাকবে।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে পূজার ছুটি শুরু হলেও তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক বন্ধ থাকায় কার্যত বৃহস্পতিবারই শেষ ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলে শিক্ষার্থীরা শুক্রবার থেকেই ছুটির আমেজে ঢুকে পড়বে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূজার ছুটি ধরা হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। তবে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে ২৬ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হয়ে যাবে। এভাবে প্রাথমিকের শিক্ষার্থীরা টানা ৯ দিন ছুটি কাটানোর সুযোগ পাবে। ক্লাস পুনরায় শুরু হবে ৭ অক্টোবর থেকে।
অন্যদিকে, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীরা মোট ১২ দিন ছুটি পাচ্ছে। নির্ধারিত সময় শেষে ৮ অক্টোবর থেকে আবার নিয়মিত ক্লাস শুরু হবে।
তবে দেশের আলিয়া মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে কম ছুটি পাবে। শিক্ষাপঞ্জি অনুসারে এসব প্রতিষ্ঠানে ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার ছুটি থাকবে। এরপর ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক বন্ধ থাকায় ৫ অক্টোবর থেকে ক্লাস স্বাভাবিকভাবে শুরু হবে।
সব মিলিয়ে প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা ৯ দিন, মাধ্যমিক ও কলেজের শিক্ষার্থীরা ১২ দিন এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সর্বোচ্চ ৪ দিনের ছুটি উপভোগ করবে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে