ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের ৫৬ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ বাধ্যতামূলক করল মাউশি
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক স্তরের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিক পাঠদান পদ্ধতিতে দক্ষ করে তুলতে ৫৬ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করেছে সরকার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, শ্রেণিকক্ষের আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর পাঠদানে সক্ষম করে তুলতে এই প্রশিক্ষণ অপরিহার্য। বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় পরিচালিত ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (লেইস) প্রকল্পের আওতায় ২০২৮ সাল পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে। মূলত ৪০ বছরের কম বয়সী নবীন শিক্ষকদের আধুনিক শিখন-তত্ত্ব ও কৌশল হাতে-কলমে রপ্ত করানোর লক্ষ্যে দেশব্যাপী ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মাউশি জানিয়েছে, গুণগত শিক্ষা বা এসডিজি-৪ অর্জনের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমানো এবং শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন এই প্রকল্পের মূল লক্ষ্য। তবে দেখা যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান প্রধান মনোনীত শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ছাড়পত্র দিতে অনীহা প্রকাশ করছেন এবং কোনো কোনো শিক্ষকও অংশগ্রহণে অনাগ্রহ দেখাচ্ছেন।
এমন প্রেক্ষাপটে মাউশির আদেশে স্পষ্টভাবে জানানো হয়েছে, মনোনীত শিক্ষকদের অনিবার্য কারণ ছাড়া এই ৫৬ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক। মাঠপর্যায়ের সকল কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশ কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর