ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
দুশ্চিন্তায় স্বস্তি ফেরানোর নেতৃত্বে ৬ কোম্পানি
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: দেশের শেয়ার বাজারে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। মধ্যাহ্ন সময় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় প্রায় ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪৫৫ পয়েন্টে। কিন্তু এরপর সূচকের পতন হতে থাকলে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাজ পড়ে যায়। তবে সেই দুশ্চিন্তায় স্বস্তি ফেরাতে পতন ঠেকিয়ে উত্থান বজায় রাখার নেতৃত্ব দিয়েছে ৬ কোম্পানি। ৬ কোম্পানির নেতৃত্বে দিনশেষে সূচক ২২.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৫.১৩ পয়েন্টে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৬টি হলো- বেক্সিমকো ফার্মা, ইউসিবি, আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিম, ব্র্যাক ব্যাংক এবং সোস্যাল ইসলামী ব্যাংক। আজ ডিএসইর সূচকে এই ৬ কোম্পানি ১৪ পয়েন্টের বেশি যোগ করেছে।
সূচকে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটি আজ ডিএসইর সূচকে ৫ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৩০ পয়সা বা ৩.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২১ টাকা ৯০ পয়সায়। আর শেয়ার দর ১১৮ টাকা থেকে ১২৩ টাকা ৪০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মোট ৭ কোটি ৫০ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেচে ইউসিবি। ব্যাংকটি আজ ডিএসইর সূচকে ২ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪০ পয়সা বা ৩.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ৭০ পয়সায়। আর শেয়ারটির দর ১০ টাকা ৪০ পয়সা থেকে ১১ টাকায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির মোট ৫ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেচে আইএফআইসি ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচকে প্রায় ২ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪০ পয়সা বা ৮.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকা ৩০ পয়সায়। আর শেয়ারটির দর ৪ টাকা ৫০ পয়সা থেকে ৫ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির মোট ২ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য ৩ কোম্পানির মধ্যে- লাফার্জহোলসিম প্রায় ২ পয়েন্ট, ব্র্যাক ব্যাংক ১ পয়েন্টের বেশি এবং সোস্যাল ইসলামী ব্যাংক ১ পয়েন্ট যোগ করেছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর