ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পতনের নেপথ্যে ১০ কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম দিন থেকেই মুখ থুবড়ে পড়েছে শেয়ারবাজার। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সাপ্তাহিক লেনদেনের শেষ দিনেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স-এ বড় ধরনের পতন দেখা গেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮৬ পয়েন্টে। আজকের এই পতনের নেপথ্যে ছিল তালিকাভুক্ত ১০টি কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূচক পতনে ভূমিকারাখা কোম্পানিগুলো হলো— ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, সামিট অ্যালায়েন্স পোর্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শাহজীবাজার পাওয়ার, লাফার্জহোলসিম বাংলাদেশ, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং একমি ল্যাবরেটরিজ। এই ১০টি কোম্পানি সূচকে ১৩ পয়েন্টের বেশি কমিয়েছে, যা বাজারের সার্বিক উত্থানের সম্ভাবনাকে পুরোপুরি নস্যাৎ করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে ইসলামী ব্যাংক। আজ ডিএসইর সূচকে ব্যাংকটি ২ পয়েন্টের বেশি কমিয়েছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪০ পয়সা বা ১.১০ শতাংশ কমে ৩৬ টাকায় দাঁড়িয়েছে। গতকাল ব্যাংকটির সর্বশেষ দর ছিল ৩৬ টাকা ৪০ পয়সা। আর কোম্পানিটির শেয়ার দর ৩৫ টাকা ৯০ পয়সা থেকে ৩৭ টাকা পর্যন্ত উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ১৮ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ২ পয়েন্ট কমিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ০.৪৪ শতাংশ কমে ২০২ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। গতকাল কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২০৩ টাকা ৬০ পয়সা। আর কোম্পানিটির শেয়ার দর ২০২ টাকা ৫০ পয়সা থেকে ২০৩ টাকা ৬০ পয়সা পর্যন্ত উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৪ কোটি ৮৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ প্রায় ২ পয়েন্ট কমিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ০.৯০ শতাংশ কমে ৩৭৩ টাকায় দাঁড়িয়েছে। গতকাল কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৭৬ টাকা ৪০ পয়সা। আর কোম্পানিটির শেয়ার দর ৩৭২ টাকা ৩০ পয়সা থেকে ৩৭৯ টাকা ৫০ পয়সা পর্যন্ত উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৩৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
এছাড়া, সূচক পতনে গুরুত্বপূর্ণ অবদান রাখা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্ট ১ পয়েন্টের বেশি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ পয়েন্টের বেশি, শাহজীবাজার পাওয়ার ১ পয়েন্টের বেশি, লাফার্জহোলসিম বাংলাদেশ ১ পয়েন্টের বেশি, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ১ পয়েন্টের বেশি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১ পয়েন্টের বেশি এবং একমি ল্যাবরেটরিজ প্রায় ১ পয়েন্ট কমিয়েছে। এই ১০টি হেভিওয়েট শেয়ারের সম্মিলিত দরপতনই ডিএসই-এর বড় পতনকে ত্বরান্বিত করেছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি