ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে জেনেক্স ইনফোসিস
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস পিএলসির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৩ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই ডিভিডেন্ড সিদ্ধান্ত জানায়।
সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ২ টাকা ৬২ পয়সা।
আলোচ্য অর্থবছরের কোম্পানির শেয়ারপ্রতি নিট নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৮৭ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ১ টাকা ৮৫ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ১১ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।
এএেএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)