ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
উত্থানের ছোঁয়ায় নতুন রূপে ‘জেড’ ক্যাটাগরি
নিজস্ব প্রতিবেদক : টানা পতন কাটিয়ে উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবস পতন হলেও শেষ ৩ কার্যদিবসে ধারাবাহিকভাবে সূচক বেড়েছে। টানা পতনের সময়ে ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে জোট বেঁধে ক্রেতা সঙ্কটে হল্টেড হতে দেখা গেছে। এমনকি আগেরদিন (বুধবার) বড় উত্থানের দিনেও পতনের শীর্ষ তালিকায় নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করেছে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পতনের শীর্ষ তালিকায় ৯টিই ছিল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার। তবে আজ (বৃহস্পতিবার) নতুন রূপে লেনদেন হয়েছে ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ২২.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৫.১৩ পয়েন্টে। একই সঙ্গে টাকার অংকে লেনদেন বৃদ্ধির পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪ কোম্পানির শেয়ারে বিক্রেতা সঙ্কট দেখা গেছে। এর মধ্যে প্রথম ১০টির মধ্যে ৮টিই ছিল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার।
এদিন হল্টেড হওয়া ১৪ কোম্পানি হলো- প্রাইম ফাইন্যান্স, নাভানা সিএনজি, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল, খুলনা প্রিন্টিং, সোস্যাল ইসলামী ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটিজ। এর মধ্যে- নাভানা সিএনজি, সোস্যাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক ছাড়া বাকিগুলো ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে প্রাইম ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ নাভানা সিএনজির দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫ টাকা ৭০ পয়সায়। আর তৃতীয় সর্বোচ্চ মিরাকেল ইন্ডাস্ট্রিজের দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকা ২০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- এমারেল্ড অয়েলের ১ টাকা ৫০ পয়সা বা ৯.৬৮ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১ টাকা ২০ পয়সা বা ৯.৬৮ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৪০ পয়সা বা ৮.১৬ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, এক্সিম ব্যাংকের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১০ পয়সা বা ৫.২৫ শতাংশ দর বেড়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি