ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
আলবেনিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বিশাল সুযোগ
নিজস্ব প্রতিবেদক: আলবেনিয়া বাংলাদেশি শ্রমিক ও পর্যটনপ্রেমীদের প্রতি আকৃষ্ট। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
প্রেসিডেন্ট বেগাই বলেন, “আমাদের দেশে শ্রমিকের চাহিদা রয়েছে এবং কয়েকটি কোম্পানি ইতিমধ্যেই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আবেদন করেছে। দ্বিপক্ষীয় সহযোগিতা বিশেষ করে পর্যটন খাতে আরও বাড়ানো সম্ভব।” তিনি আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “বাংলাদেশের তরুণ ও গতিশীল শ্রমশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে প্রস্তুত। ভিসা প্রক্রিয়া সহজ করা হলে আরও অনেক সুবিধা হবে।” প্রেসিডেন্ট বেগাই জানান, বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করার বিষয়ে আলবেনিয়া ইতিবাচক বিবেচনা করছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল জানান, “বাংলাদেশ বিভিন্ন ধরণের শ্রমশক্তি সরবরাহ করতে সক্ষম। নিয়োগ প্রক্রিয়া সহজ করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করা জরুরি।” এছাড়াও বেগাই জানান, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক ভর্তি স্কিমের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)