ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সহজ টার্গেটে হার, দায় লিটনের অনুপস্থিতি!
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা আবারও মঞ্চ কাঁপাল এশিয়া কাপে। ১৩৬ রানের সামান্য লক্ষ্য তাড়া করতে গিয়েও ব্যর্থ হলো টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে ১১ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজরা। ম্যাচ শেষে কোচ ফিল সিমন্স ব্যর্থতার দায় চাপালেন অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতির ওপর, যা সমালোচনা কুড়িয়েছে ভক্তদের কাছে।
দুবাইয়ের পিচ ছিল স্লো ও টার্নিং প্রকৃতির। তবুও তাসকিন আহমেদ আর রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১৩৫ রানে থামাতে সক্ষম হয় বাংলাদেশ। কিন্তু পাল্টা ব্যাটিংয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র ১২৪। একের পর এক উইকেট বিলিয়ে দেন হৃদয়, জাকের, সোহানরা।
ম্যাচ শেষে কোচ ফিল সিমন্স বলেন, “আমরা এখনও এমন দল হয়ে উঠিনি যেখানে অধিনায়ক হারালেও তার জায়গা পূরণ করা যাবে। লিটন ভালো ফর্মে ছিল, তাই তাকে হারানো বড় ক্ষতি।”
তবে তিনি ইতিবাচক দিকও খুঁজে পান। টুর্নামেন্টে ব্যাট হাতে উজ্জ্বল সাইফ হাসানের প্রশংসা করেন সিমন্স। একইসঙ্গে বোলারদের ধারাবাহিক সাফল্যকেও বড় প্লাস পয়েন্ট বলে উল্লেখ করেন।
স্ট্রাইকরেট প্রসঙ্গে তিনি যোগ করেন, “ছেলেদের অনেক সময় স্ট্রাইকরেট ১২৬-১৩০ এর মধ্যে থাকে। এটা ঠিক আছে, তবে লম্বা সময় ব্যাট করতে না পারায় এবং জুটি গড়তে না পারায় সমস্যা হচ্ছে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান