ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মার্কিন আলোচনা ক্ষতির কারণ হতে পারে: খামেনি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি স্পষ্টভাবে জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করবে না। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ অবস্থান প্রকাশ করেন।
খামেনি বলেন, "মার্কিন সরকারের সঙ্গে আলোচনার কোনো উপকার আমাদের জন্য নেই। বরং এটি দেশের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। তারা সবকিছুতে প্রতিশ্রুতি ভঙ্গ করে, মিথ্যা বলে, প্রতারণা করে এবং সামরিক হুমকি দেয়। এমন পরিস্থিতিতে তাদের সঙ্গে কোনো আলোচনা অসম্ভব।" তিনি আরও সতর্ক করেন, সুযোগ পেলে আমেরিকা আরও মানুষ হত্যা এবং পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারে।
এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা করার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। তিনি তেহরানকে 'বিশ্বে সন্ত্রাসের এক নম্বর পৃষ্ঠপোষক' হিসাবেও উল্লেখ করেন।
পশ্চিমা দেশগুলো ইরানকে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছে। অভিযোগ অনুযায়ী, তেহরান অনুমোদিত মাত্রার চেয়ে ৪০ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করছে। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে একতরফাভাবে বের হয়ে যাওয়ার পরও, ইরান সবসময় এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, তাদের পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)