ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
এবার ভারত চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
ডুয়া নিউজ স্পোর্টস :এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে কড়া লড়াইয়ে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। তবে এবার দলের সামনে আরও বড় চ্যালেঞ্জ—অপরাজিত ভারত। বোলিং-ব্যাটিং দুই বিভাগে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে নামবেন লিটন-মেহেদী নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেটাররা।
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে যেমন আগ্রহ, তেমনি উত্তেজনা রয়েছে দুই দলের দ্বৈরথকে ঘিরে। যদিও পরিসংখ্যানে ভারত কিছুটা এগিয়ে থাকলেও বাংলাদেশ দলের ভেতরে বাড়তি কোনো চাপ নেই। ম্যাচের আগেই অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান জানিয়েছেন, “না, এটা (ভারত ম্যাচ) নিয়ে চিন্তা করছি না। এটা তো আপনারা তৈরি করেন বা দর্শকেরা করে। আমরা স্বাভাবিকভাবে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের মতোই খেলব। বাড়তি কিছু ভাবছি না।”
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ পর্যন্ত শেষ ওভার পর্যন্ত গড়িয়েছে। অনেকেই ভাবছিলেন, শেষ মুহূর্তে বাংলাদেশ হয়তো ম্যাচ হাতছাড়া করবে। কিন্তু সাকিব আল হাসান ও দলবদ্ধ খেলোয়াড়দের দারুণ লড়াইয়ে জয় পেয়ে দল এখন আরও ইতিবাচক ভাবনায় রয়েছে। মেহেদী আরও বলেন, “ভালোর তো শেষ নেই। আরও ভালো করলে হয়তো ভালো লাগত। তবে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত দলে যেভাবে সবাই দায়িত্ব নিচ্ছে, প্রয়োজনমতো পারফর্ম করছে, সেটা আমাদের জন্য ইতিবাচক দিক। আশা করি ইনশাআল্লাহ সবাই মিলে এই ধারাবাহিকতা টুর্নামেন্টের শেষ পর্যন্ত ধরে রাখতে পারব।”
বাংলাদেশ সমর্থকরা ভারত ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আশা করা হচ্ছে, লিটন-মেহেদী নেতৃত্বে দল শক্তিশালী পারফরম্যান্স দেখাতে পারবে।
ডুয়া /নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে