ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ সেমিফাইনাল খেলবে কোন দলের সাথে?
স্পোর্টস ডেস্ক: নেপাল ও শ্রীলংকা দলের বিপরীতে জয় নিশ্চিত করে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। সোমবার অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচ শেষে চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে সেমিফাইনালের লাইন-আপ। বাংলাদেশ হবে পাকিস্তানের বিপক্ষে, আর ভারতের প্রতিপক্ষ নেপাল।
শ্রীলংকার কলম্বোতে চলমান এই টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ৩-২ গোলে পাকিস্তানকে হারিয়েছে। দুইবার পিছিয়ে থাকা ভারত দুইবার সমতায় ফিরলেও শেষ পর্যন্ত পাকিস্তানের রক্ষা হয়নি। এর মাধ্যমে গ্রুপের সেমিফাইনাল নিশ্চিত দল দুটির অবস্থান চূড়ান্ত হয়েছে।
‘বি’ গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। পাকিস্তান রানার্সআপ হিসেবে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। বাংলাদেশ ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে খেলবে।
সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর, কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে। বিকেলে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান, আর সন্ধ্যায় মুখোমুখি হবে ভারত ও নেপাল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৭ সেপ্টেম্বর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী