ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইউনিভার বাংলাদেশের নতুন সিইও হলেন রুহুল কুদ্দুস খান
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রুহুল কুদ্দুস খানকে নিয়োগ দিয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই নিয়োগ কার্যকর হবে।
ইউনিলিভারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুহুল কুদ্দুস খান ১৯৯৬ সালে ইউনিলিভার ফিউচার লিডারস' প্রোগ্রামের একজন প্রশিক্ষণার্থী হিসেবে ইউনিলিভারের কালুরঘাট কারখানায় তার কর্মজীবন শুরু করেন। ইউনিলিভারের সাথে তার ২৯ বছরের এই দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ এবং ভারতে সাপ্লাই চেইন ও গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি)-এর মতো গুরুত্বপূর্ণ বিভাগে বিভিন্ন নেতৃত্ব পদে কাজ করেছেন।
সম্প্রতি সাপ্লাই চেইন ডিরেক্টর এবং পরে গ্রাহক অভিজ্ঞতা ও লজিস্টিকস প্রধান হিসেবে তিনি ইউবিএল-এর সাপ্লাই চেইনকে একটি উন্নত ও ভবিষ্যৎ-উপযোগী কার্যক্রমে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে গ্রাহক-কেন্দ্রিকতা, ডেটা অ্যানালিটিকস, প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ এবং ডিজিটাল রূপান্তরের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
রুহুল কুদ্দুস খান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন। কোম্পানিটির মতে, তিনি বাংলাদেশের সাপ্লাই চেইন এবং অপারেশনস খাতের অন্যতম সম্মানিত একজন নেতা।
ইউনিভারের পাকিস্তান, তুরস্ক, আরব ও বাংলাদেশ ক্লাস্টারের প্রধান শাজিয়া সৈয়দ বলেন, "রূপান্তর, অনিশ্চয়তা মোকাবিলা এবং ব্যবসা ও পরিবেশের জন্য ইতিবাচক প্রভাব তৈরির ক্ষেত্রে রুহুলের একটি চমৎকার রেকর্ড রয়েছে। অপারেশনস সম্পর্কে তার গভীর জ্ঞান এবং মানুষের প্রতি তার ভালোবাসা তাকে এই ভূমিকার জন্য অত্যন্ত উপযুক্ত করে তুলেছে।"
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত