ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
"এনসিপি পাবে ১৫০টি আসন, বিএনপি ৫০-১০০-এর বেশি পাবে না"
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটি ১৫০ আসন পাবে। তিনি আরও বলেন, বিএনপি সর্বাধিক ৫০-১০০ আসন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এছাড়া, এনসিপি তাদের দলীয় প্রতীক শাপলা থেকে সরবে না।
সোমবার বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। বৈঠকে নিবন্ধন, প্রতীক ও প্রবাসী ভোটাধিকার বিষয়ে আলোচনা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কমিশন আমাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের জন্য একটি সুখবর আসছে, জুলাই পরবর্তী সময়ে। আমরা শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। এই সিদ্ধান্ত থেকে আমরা সরছি না। এটি নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনটি প্রতীকের মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করতে হবে। ব্যত্যয় হবে না। ইসি না মানলেও আমরা জানি কীভাবে আদায় করতে হয়।’
এনসিপি’র প্রার্থিতা বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানে নারী, গণঅভ্যুত্থানের কৃষক, শ্রমিকসহ যারা ছিলেন তাদের প্রার্থিতা থাকবে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে