ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী দোসররা থাকলে চলবে না: ফারুক
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে সতর্কবার্তা দেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠাতব্য জাতীয় নির্বাচনে ‘আওয়ামী দোসর’ কর্মকর্তাদের কোনোভাবেই সম্পৃক্ত করা যাবে না।
তিনি বলেন, বাংলাদেশে যে গণতন্ত্র এনেছেন মুগ্ধ-আবু সাঈদরা, শেখ হাসিনা তা ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন। “হাসিনার প্রেতাত্মারা এখনও সচিবালয়ে বসে আছে। তাই আমাদের দাবি, যাদের উপস্থিতিতে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে দিনের ভোট রাতের ভোটে পরিণত হয়েছে, তারা আগামী নির্বাচনে দায়িত্ব নিতে পারবে না।”
প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে ফারুক বলেন, “আপনাকে আমরা একজন সৎ ও দক্ষ ব্যক্তি হিসেবে জানি। অনুরোধ থাকবে, আগামী ২০২৬ সালের নির্বাচনে যেন কোনোভাবেই অতীত বিতর্কিত নির্বাচনের সঙ্গে যুক্ত ‘আওয়ামী প্রেতাত্মারা’ দায়িত্ব পালন করতে না পারে। এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন।”
নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রের জন্য বিএনপি জীবনভর লড়াই করেছে। সেই লড়াইয়ে মা-বাবা, ভাই হারিয়েছেন, আয়নাঘরে নির্যাতনের শিকার হয়েছেন, তবুও লড়াই থেমে নেই। তিনি তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে গণতন্ত্রের স্বচ্ছ লড়াইয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ফারুক বলেন, “পিআর পদ্ধতি আনতে চাইলে জনগণের কাছে যান, নির্বাচিত হয়ে সংসদে যান, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুন, তারপর সংবিধান পরিবর্তন করে পিআর পদ্ধতি চালু করুন।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছরে মানুষ বুঝে ফেলেছে, ভোট মানেই নিজের ভোট নিজের হাতে দেওয়া। কিন্তু সেই ভোটকে মৃত ব্যক্তির মাধ্যমে জালিয়াতি করা হয়েছে। এখন দিল্লিতে বসে দোসরদের দিয়ে বাংলাদেশে চক্রান্ত চালানো হচ্ছে।”অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবাদুর রহমান টিপু। এ সময় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের
- হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল