ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড: বেড়েছে ২১ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে সরকার ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে, যা গত অর্থবছরের একই সময়ে তুলনায় ২১ শতাংশ বেশি।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চলতি বছরের আগস্টে স্থানীয় পর্যায়ের মুসক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে ১১ হাজার ৮৫ কোটি টাকা। গত অর্থবছরের আগস্টে এ খাত থেকে আদায় হয়েছিল ৮ হাজার ২৮৩ কোটি ১৫ লাখ টাকা। অর্থাৎ মুসক খাতের রাজস্ব সংগ্রহে ৩৩.৮৩ শতাংশের উল্লিখিত বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
এদিকে, আয়কর ও ভ্রমণ কর খাতে আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৮ হাজার ৪৪২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ৬ হাজার ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকা ছিল। এতে দেখা যায় ২৪.১৭ শতাংশ বৃদ্ধি।
তবে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব সংগ্রহে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের আগস্টে এ খাতে আদায় হয়েছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা, যেখানে গত অর্থবছরের আগস্টে ছিল ৮ হাজার ৭ কোটি ৬২ লাখ টাকা। এ জন্য দায়ী হিসেবে উল্লেখ করা হচ্ছে আইবাস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তন এবং কাস্টমস হাউসগুলোর রাজস্ব কিছুটা সেপ্টেম্বর মাসে জমা হওয়া।
মো. আল-আমিন শেখ আরও জানান, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি আরও জোরদার করতে এনবিআরের কর্মীরা কর নেট সম্প্রসারণ, কর পরিপালন নিশ্চিতকরণ এবং কর ফাঁকি উদঘাটন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, আইন অনুসারে কর পরিশোধ করে দেশ গড়ার ক্ষেত্রে করদাতারা গর্বিত অংশীদার হিসেবে অবদান রাখবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট