ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ফিলিস্তিন স্বীকৃতি: চার দেশের পদক্ষেপে বাংলাদেশ সন্তুষ্ট
নিজস্ব প্রতিবেদক : কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালের মতো প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘটনা বাংলাদেশ স্বাগত জানিয়েছে। জন্মলগ্ন থেকেই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই স্বীকৃতি ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যদিও ফিলিস্তিনের জনগণকে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম এবং তাদের সমর্থন করে এসেছি। তাই চার দেশের স্বীকৃতি আমরা স্বাগত জানাই। এটি একটি সুখবর, যা ১৫১ দেশের প্রত্যক্ষ সমর্থনের সাথে যুক্ত হলো।” তিনি উল্লেখ করেন, ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটির স্বীকৃতি পাবে ফিলিস্তিন।
ফিলিস্তিনের জনগণ ৭৫ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসন এবং মানবাধিকার লঙ্ঘনের মুখে জীবন যাপন করছে। কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির মাধ্যমে স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা ১৫১ দেশের প্রত্যক্ষ সমর্থন পেয়েছেন। এবার জাতিসংঘ সাধারণ পরিষদেও গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে বিতর্কের আশা করা হচ্ছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়