ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
তালিকাভুক্ত কোম্পানির ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
হাসান মাহমুদ ফারাবী:
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবিসি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক সৈয়দ মুনসিফ আলী তার হাতে থাকা ৮৩ লাখ ৫৪ হাজার শেয়ারের মধ্যে থেকে আরও ৩০ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে রবিবার (২১ সেপ্টেম্বর) এই শেয়ার বিক্রি করার কথা জানানো হয়েছে।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্যোক্তা পরিচালকের এই শেয়ারগুলো আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর পাবলিক মার্কেটে বর্তমান বাজারদরে বিক্রি করা হবে।
এর আগে গত ২৮ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সৈয়দ মুনসিফ আলী ৬০ লাখ শেয়ার বিক্রি করেছিলেন।
পেশায় একজন প্রকৌশলী এবং কানাডার স্থায়ী বাসিন্দা সৈয়দ মুনসিফ আলী বাংলাদেশে মাল্টিপ্ল্যান লিমিটেডের পাশাপাশি কানাডায় মাল্টিপ্ল্যান কানাডা লিমিটেডের চেয়ারম্যান ও সিইও হিসেবে রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত। তিনি গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৪ অর্থবছরে এনআরবিসি ব্যাংক কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ওই অর্থবছর ব্যাংকটির সমন্বিত মুনাফা ৯৮ শতাংশ কমে মাত্র ৪ কোটি ৪৭ লাখ টাকায় নেমে এসেছিল। এই নিম্নমুখী ধারা ২০২৫ সালের প্রথমার্ধেও অব্যাহত রয়েছে, যেখানে তাদের সমন্বিত মুনাফা আগের বছরের তুলনায় ৮৯ শতাংশ কমে ৬ কোটি ৯১ লাখ টাকা হয়েছে।
এছাড়াও, ক্রমবর্ধমান খেলাপি ঋণের চাপ ব্যাংকটিকে আরও সংকটে ফেলেছে। জুন মাস পর্যন্ত ব্যাংকটির শ্রেণিকৃত ঋণ ৩ হাজার ৭৯৭ কোটি টাকায় পৌঁছেছে, যা তাদের মোট বিতরণ করা ঋণের ২৪ শতাংশ।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?