ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচন কবে?
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহু প্রতীক্ষিত নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিকভাবে ৪ অক্টোবর তারিখ নির্ধারিত থাকলেও, আজ ঘোষিত নতুন তফসিল অনুযায়ী নির্বাচন দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশন আজ এই তফসিল ঘোষণা করে।
এক নজরে নির্বাচনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
২২ সেপ্টেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ।
২৫ সেপ্টেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
২৮ সেপ্টেম্বর: মনোনয়নপত্র দাখিল।
২৯ সেপ্টেম্বর: যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ।
১ অক্টোবর: প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ।
৬ অক্টোবর: নির্বাচন ও ফলাফল ঘোষণা।
বিসিবির পরিচালনা পর্ষদ কাউন্সিলরদের ভোটের মাধ্যমে গঠিত হবে। ১৭১ জন কাউন্সিলরের মধ্যে ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে ১২ জন ক্লাব ক্রিকেট থেকে এবং ১০ জন বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে নির্বাচিত হন। এরপর নির্বাচিত পরিচালকরা তাদের ভোটের মাধ্যমে বিসিবির সভাপতি নির্বাচন করবেন।
এবারের নির্বাচনে বেশ কয়েকজন নতুন মুখ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শোনা যাচ্ছে, তারা দুজনেই বিসিবির সভাপতি পদেও লড়বেন। তাদের সঙ্গে সাবেক সভাপতি ফারুক আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই নির্বাচনকে ঘিরে ক্রিকেট অঙ্গনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট