ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
গ্যাস্ট্রিক ভেবে ক্যান্সারকে উপেক্ষা করছেন না তো? জানুন এই উপসর্গগুলো
লাইফস্টাইল ডেস্ক: প্রতিদিনকার সাধারণ হজমজনিত সমস্যার আড়ালেও কখনও কখনও লুকিয়ে থাকতে পারে ভয়ংকর রোগের ইঙ্গিত। বুকজ্বলা, গ্যাস বা পেট ফাঁপার মতো অসুবিধা অনেকেই তেমন গুরুত্ব দেন না। কিন্তু চিকিৎসকদের মতে, এগুলো মাঝে মাঝে পাকস্থলীর ক্যান্সারের প্রাথমিক সতর্কবার্তাও হতে পারে। বিপদের বিষয় হলো, রোগের প্রাথমিক লক্ষণগুলো এতটাই সাধারণ যে সহজে আলাদা করা যায় না। তাই সামান্য অস্বস্তিকেও অবহেলা করা উচিত নয়।
হালকা খাবারের পরেও ভারী বোধ
সাধারণত বেশি খাওয়ার পর পেট ভারী লাগা স্বাভাবিক। কিন্তু অল্প খাবারের পরও যদি ভারী লাগতে থাকে, তবে এটি ক্যান্সারের ইঙ্গিত হতে পারে। টিউমার পাকস্থলীর ভেতরের জায়গা সংকুচিত করে দেয়, যার ফলে খাবার গ্রহণে অসুবিধা হয় এবং দ্রুত ওজন কমে যায়।
ছড়িয়ে পড়া ব্যথা
অম্বলে সাধারণত বুক বা পেটের ওপরের দিকে জ্বালাপোড়া হয়। কিন্তু পাকস্থলীর ক্যান্সারে ব্যথা ভিন্ন ধরনের হয়—এটি অনেক সময় পিঠ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে কিংবা নিস্তেজ কিন্তু স্থায়ী ব্যথা হিসেবে অনুভূত হতে পারে।
বারবার বমি বমি ভাব
কোনো কারণ ছাড়াই ঘন ঘন বমি বমি ভাব হওয়া আরেকটি উপেক্ষিত লক্ষণ। তৈলাক্ত খাবার না খেলেও যদি বমি বমি লাগে, ক্ষুধা কমে যায়, তবে তা পাকস্থলীর ক্যান্সারের ইঙ্গিত হতে পারে।
মলের পরিবর্তন
অভ্যন্তরীণ রক্তপাতের কারণে পাকস্থলীর ক্যান্সারে মলের রঙ গাঢ় বা আলকাতরার মতো হতে পারে। কখনও সূক্ষ্ম পরিবর্তনও দেখা দেয়—যেমন আঠালোভাব বা অস্বাভাবিক দুর্গন্ধ। এগুলো অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
অস্বাভাবিক ঢেকুর
খাওয়ার পর ঢেকুর স্বাভাবিক। কিন্তু ঘন ঘন ঢেকুর তোলা, তার সঙ্গে টক স্বাদ, ধাতব গন্ধ বা বমি হলে তা কেবল গ্যাস নয়, গুরুতর সমস্যারও লক্ষণ হতে পারে। টিউমারের কারণে হজমে বাধা তৈরি হয়ে এমন অস্বস্তি দেখা দেয়।
বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, সাধারণ হজমের সমস্যাগুলো যদি বারবার ফিরে আসে বা অস্বাভাবিক রূপ নেয়, তবে তা কেবল অ্যাসিডিটি ভেবে অবহেলা করা উচিত নয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি