ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮২, চলতি বছরে ম‘ত্যু ১৬৭ জনের
ডুয়া ডেস্ক: ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে নতুন করে ৩৮২ জন ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি মাসে এ পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবারের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিভাগ অনুযায়ী ভর্তি রোগীর সংখ্যা নিম্নরূপ: বরিশাল বিভাগ: ৭৮ জন, ঢাকা বিভাগ (সিটির বাইরে): ৬৬ জন, ডিএনসিসি: ৫৮ জন, ডিএসসিসি: ৭১ জন, চট্টগ্রাম বিভাগ: ৭৬ জন,রাজশাহী বিভাগ: ৭ জন, খুলনা বিভাগ: ৫ জন, ময়মনসিংহ বিভাগ: ২১ জন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮৬ জন পুরুষ এবং ৮১ জন নারী। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, ৮৩ জন।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১,০১১,২১৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১,৭০৫ জনের মৃত্যু ঘটে। সেই বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩২১,১৭৯ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)