ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
অব্যবহৃত মিনিট-ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত করতে নোটিশ
ডুয়া নিউজ : মেয়াদ শেষে অব্যবহৃত ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সরকার ও কোম্পানিগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণ ফোন, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড বরাবর এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশে দিনে ১৮৮.৭৮ মিলিয়ন মানুষ মোবাইল ব্যবহার করে এবং দিনে দিনে ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। এর মধ্যে বাংলাদেশে প্রায় ১৩১ মিলিয়ন মানুষ মোবাইল ইন্টারনেট গ্রাহক। তবে, বর্তমানে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার আগেই আবার ডাটা প্যাকেজ না কিনে রাখলে সময়সীমা শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা আর ব্যবহার করতে পারেন না।
বিশ্বের অধিকাংশ দেশে মোবাইল ডাটা প্যাক, মিনিট ও এসএমএসে এ সুযোগ থাকলেও বাংলাদেশে নেই। ফলে, মোবাইল ফোন ব্যবহারকারীরা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।
অবশিষ্ট মোবাইল ইন্টারনেট ডাটা প্যাক, মিনিট ও এসএমএস সেবায় এ সুবিধা দিতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিশে জানান আইনজীবী মো. মিজানুর রহমান।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?