ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
মিশা সওদাগরের মৃত্যুর গুজব নিয়ে উদ্বেগে ভক্তরা
নিজস্ব প্রতিবেদক : ঢালিউডের জনপ্রিয় খলঅভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের মৃত্যুর গুজব আবারও ছড়িয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয় যে মিশা সওদাগর আর নেই। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
মিশা সওদাগর বিষয়টি শুনে বিব্রত বোধ করেছেন। তিনি জানিয়েছেন, এ মুহূর্তে কী বলা উচিত তা ঠিক বোঝা কঠিন। এর আগেও তার বিরুদ্ধে এমন গুজব ছড়ানো হয়েছে। মিশা সওদাগর আরও জানান, গত দুদিন আগে তিনি আমেরিকা থেকে দেশে ফিরে এসেছেন এবং বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং চলতি সপ্তাহে শুরু করার জন্য চরিত্রের প্রস্তুতি নিচ্ছেন। সেই সময়ই সামাজিক মাধ্যমে ভিত্তিহীন এই গুজব ছড়িয়ে পড়ে।
অভিনেতা সকলের উদ্দেশে জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, তিনি সুস্থ ও ভালো আছেন। তিনি অনুরোধ করেছেন, অহেতুক কেউ গুজব ছড়াবেন না এবং গুজবের দিকে কান দেবেন না। মিশা সওদাগর আরও অনুরোধ করেছেন, তার জন্য সবাই দোয়া করবেন। উল্লেখ্য, এ ঘটনা তার বিরুদ্ধে ভুয়া মৃত্যুসংবাদ ছড়ানোর প্রথমবার নয়; এর আগেও বেশ কয়েকবার এ ধরনের গুজব ছড়ানো হয়েছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)