ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র, যা এই ইস্যুতে তাদের ষষ্ঠবারের ভেটো। প্রস্তাবটি এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল গাজায় আগ্রাসন আরও তীব্র করেছে এবং মানবিক সংকট গম্ভীর আকার ধারণ করেছে।
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলে একমাত্র যুক্তরাষ্ট্রই ভেটো প্রদান করে। প্রস্তাবটিতে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা, হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে থাকা সকল বন্দির মুক্তি এবং মানবিক সহায়তার ওপর বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছিল।
প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০ সদস্য দেশের উদ্যোগে তৈরি করা হয় এবং আগের তুলনায় আরও স্পষ্টভাবে গাজার ধ্বংসাত্মক মানবিক পরিস্থিতি তুলে ধরা হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় দুই বছরের যুদ্ধে ৬৫,১৪১ জন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের উপ-দূত মর্গান ওরটাগাস বলেন, প্রস্তাবে হামাসকে যথাযথভাবে নিন্দা করা হয়নি এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকার স্বীকৃতি পায়নি। এতে কিছু ভুল বর্ণনা বৈধতা পেয়েছে, যা হামাসের পক্ষে সুবিধাজনক। তিনি আরও বলেন, গাজায় জাতিসংঘ অনুমোদিত কিছু খাদ্য সহায়তা কেন্দ্রে নিরাপত্তাহীনতার কারণে ফিলিস্তিনিরা প্রাণ হারিয়েছেন।
ভোটের পর ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর যুক্তরাষ্ট্রের ভেটোকে অত্যন্ত দুঃখজনক হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, নিরাপত্তা পরিষদ তার নৈতিক দায়িত্ব পালন থেকে বিরত থেকেছে এবং নিরীহ বেসামরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার বেনদাজমা বলেন, ফিলিস্তিনিরা আমাদের ক্ষমা করুন, আমাদের আন্তরিক প্রচেষ্টা ভেটোর দেয়ালে ভেঙে পড়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?