ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে শাকিব খান
বিনোদন ডেস্ক:বাংলা সিনেমার শীর্ষ তারকা শাকিব খান এবার যুক্ত হচ্ছেন একটি আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ডের বিজ্ঞাপনে। জনপ্রিয় এই নায়ককে এবার দেখা যাবে রিয়েলমির বিজ্ঞাপনে মডেল হিসেবে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক স্মার্টফোন কোম্পানির প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি।
ইন্ডিরিলস প্রোডাকশন হাউসের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করবেন সামিউর রহমান। আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন লোকেশনে এর শুটিং হবে বলে জানা গেছে।
খুব শিগগিরই বিজ্ঞাপনটি দেশের টেলিভিশন চ্যানেল, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে প্রচারিত হবে।
এর আগে শাকিব খানকে বেশ কয়েকটি বিজ্ঞাপনে দেখা গেলেও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে এটি তার প্রথম কাজ। তিনি ২০১৯ সাল থেকে এসএমসি ওরস্যালাইন-এন-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।
অভিনয়ে শাকিব খান সর্বশেষ অভিনয় করেছেন কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ ছবিতে। আগামী বছর ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। ছবিটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। এর পোস্টার ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে। এ সিনেমায় শাকিবের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা, তবে এখনো তাঁদের নাম ঘোষণা করা হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)