ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পতনেও বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দরপতনের মধ্যেই লেনদেন শেষ হয়েছে। তবে সূচক কমলেও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের কোনো ছাপ দেখা যায়নি। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বিনিয়োগকারীরা জানেন, বাজারে ছোটখাটো পতনের পর দ্রুত পুনরুদ্ধার হয়। এই কারণে তারা হাতে থাকা শেয়ার ধরে রেখেছেন এবং স্বাভাবিক আস্থার সঙ্গে লেনদেন করেছেন।
যদিও এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে, তবুও বিনিয়োগকারীরা বাজার ঘুরে দাঁড়ানোর আশায় রয়েছেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পতনের মধ্যেও টাকার অংকে লেনদেন কম হওয়া মানে বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত। হাতে থাকা শেয়ার ধরে রাখার প্রবণতা বাজারকে নতুনভাবে শক্তিশালী করার প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। এ সময় বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা ছিল আজ ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হবে। কিন্তু দুপুর ১টার পর সূচকের একটানা পতনে সে প্রত্যাশা ম্লান হয়ে যায়। এদিন সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়। যার ফলে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমে যায়।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৯.৯২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৩.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৮.১৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৯.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৭.১৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৪৪টির দর বেড়েছে, ৩০৩টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৮২ কোটি ৮৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
এদিন সিএসইতে ১২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২২ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৮টির, কমেছে ১২৭টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮.১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১৫.৯৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৮.১৬ পয়েন্ট কমেছিল।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি