ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
গাড়ি স্টার্ট হচ্ছে না? এই সহজ টিপসগুলো অনুসরণ করুন
ডুয়া ডেস্ক: দৈনন্দিন জীবনে গাড়ি আমাদের নিত্যসঙ্গী। কিন্তু হঠাৎ যদি গাড়ি স্টার্ট না হয়, তাহলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। নিচের কয়েকটি বিষয় পরীক্ষা করে সহজেই সমস্যা চিহ্নিত করা যায়।
পার্কিং মোড চেক করুনগাড়ি ঠিকমতো পার্কিং মোডে আছে কি না তা নিশ্চিত করুন। নিরাপত্তার কারণে অনেক গাড়ি অন্য গিয়ারে থাকলে স্টার্ট হয় না। গাড়ি নিউট্রাল বা অন্য গিয়ারে থাকলে দ্রুত পার্কিং মোডে দিন এবং আবার চেষ্টা করুন।
জ্বালানি পর্যাপ্ত কি না দেখুনগাড়ির ফুয়েল পর্যাপ্ত আছে কি না পরীক্ষা করুন। হঠাৎ ফুয়েল কমে গেলে সম্ভবত লিক রয়েছে, যা মেকানিকের সাহায্য ছাড়া ঠিক হবে না।
ব্যাটারি দুর্বল কিনা পরীক্ষা করুনগাড়ি চাবি ঘোরালে ড্যাশবোর্ডের লাইট না জ্বলে বা কোনো শব্দ না হলে ব্যাটারি চার্জ শেষ হয়ে থাকতে পারে। ব্যাটারি দুর্বল হলে হেডলাইট বা ড্যাশবোর্ডের আলোও টিমটিম করে। এমন ক্ষেত্রে জাম্প-স্টার্ট বা পোর্টেবল চার্জার ব্যবহার করতে পারেন। ব্যাটারির কানেকশনও পরীক্ষা করে টার্মিনালগুলো পরিষ্কার ও শক্তভাবে লাগিয়ে নিন।
পুশ-বাটন স্টার্টের ক্ষেত্রে কি-ফব পরীক্ষা করুনযেসব গাড়িতে পুশ-বাটন স্টার্ট আছে, সেগুলোতে কি-ফবের ব্যাটারি দুর্বল হলে গাড়ি স্টার্ট হবে না। প্রয়োজনে ব্যাটারি পরিবর্তন করুন।
স্টার্টারের সমস্যা চিহ্নিত করুনচাবি ঘোরালে শুধু 'ক্লিক' শব্দ হলেও ইঞ্জিন চালু না হলে স্টার্টার কেবল দুর্বল বা পুরনো হতে পারে। কেবল পরিষ্কার বা পরিবর্তন করলে সমস্যা সমাধান হতে পারে।
ইগনিশন সুইচের সমস্যাড্যাশবোর্ডের আলো জ্বলে কিন্তু গাড়ি স্টার্ট না হলে ইগনিশন সুইচে সমস্যা থাকতে পারে। এটি নিজে ঠিক করা সম্ভব নয়; তাই পেশাদার মেকানিকের কাছে গাড়ি নিয়ে যাওয়া জরুরি।
গুরুতর সমস্যায় রোডসাইড সহায়তা নিনউপরের কোনো পদ্ধতিতে কাজ না হলে ইন্স্যুরেন্স কোম্পানির রোডসাইড অ্যাসিস্ট্যান্স সেবা ব্যবহার করুন। এটি ঝুঁকি এড়িয়ে সমস্যার দ্রুত সমাধান করতে সাহায্য করবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে