ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহজ পাঁচ উপায়
লাইফস্টাইল ডেস্ক: ডায়াবেটিস মানেই প্রিয় খাবার থেকে দূরে থাকা—এমন ধারণা অনেকের মধ্যেই আছে। কিন্তু বাস্তবতা হলো, সচেতনভাবে খাবার বেছে নিলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব। ভারতীয় পুষ্টিবিদ ডা. অর্চনা বাত্রা জানিয়েছেন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে খাবারে কিছু সহজ পরিবর্তন করলেই যথেষ্ট।
প্রথমেই সাদা শস্যের পরিবর্তে নিতে হবে পূর্ণ শস্য। সাদা চাল, পাউরুটি বা পাস্তার বদলে ব্রাউন রাইস, কুইনোয়া, হোল–হুইট ব্রেড বা মিলেট খাওয়া ভালো। এতে থাকা আঁশ গ্লুকোজ ধীরে শোষিত হতে সাহায্য করে, ফলে রক্তে হঠাৎ শর্করা বাড়ে না।
দ্বিতীয়ত, মিষ্টি পানীয় এড়িয়ে ইনফিউজড ওয়াটার বা চিনি ছাড়া হার্বাল চা পান করা উচিত। ফলের রসের বদলে সরাসরি ফল খাওয়া বেশি উপকারী, কারণ আঁশ রক্তে শর্করাকে স্থিতিশীল রাখে।
তৃতীয়ত, স্টার্চযুক্ত সবজির পরিবর্তে নন–স্টার্চি সবজি বেছে নিতে হবে। শাক, ব্রকোলি, ফুলকপি বা বেল পেপার রক্তে শর্করার ঝুঁকি কমায় এবং পুষ্টি যোগায়।
চতুর্থত, চিপস বা প্রক্রিয়াজাত স্ন্যাকসের বদলে বাদাম ও বীজ খাওয়া ভালো। কাঠবাদাম, আখরোট, চিয়া বা ফ্ল্যাক্স সিড ক্ষুধা মেটায় এবং শর্করার ওঠানামা নিয়ন্ত্রণ করে।
পঞ্চমত, মিষ্টি বিস্কুটের পরিবর্তে প্রোটিন ও আঁশ সমৃদ্ধ স্ন্যাকস খেতে হবে। যেমন গাজর–শসার স্টিকস হুমাসের সঙ্গে, অঙ্কুরিত মুগ বা কালো ছোলার চাট। এগুলো দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাবারের তালিকায় এই ছোট ছোট পরিবর্তন আনলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব। সেই সঙ্গে স্বাস্থ্যকর অভ্যাসও দীর্ঘমেয়াদে শরীরকে রাখবে সুস্থ ও শক্তিশালী।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ