ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ধীর লেনদেনের দিনে ৭ খাতের শেয়ারে উজ্জ্বলতা
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় দিনে (১৬ সেপ্টেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে মোট ৬৭৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩২ কোটি ১৯ লাখ টাকা কম। এর মধ্যেও ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে ৭ খাতের।
খাতগুলো হলো- ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক, কাগজ ও প্রকাশনা, মিউচ্যুয়াল ফান্ড, সিমেন্ট, ভ্রমণ ও অবকাশ এবং পাট। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
খাতগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতের। এদিন ডিএসইতে খাতটির মোট ৯৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৫ কোটি ৮৮ লাখ টাকা বেশি। খাতটির কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউসিবির। আজ কোম্পানিটির মোট ১২ কোটি ৯ লাখ ৩১ হাজার টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের। আজ ডিএসইতে খাতটির মোট ৬৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২০ কোটি ৮৭ লাখ টাকা বেশি। খাতটির কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। আজ কোম্পানিটির মোট ১৮ কোটি ৬৬ লাখ ৮৩ হাজার টাকা।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে কাগজ ও প্রকাশনা খাতের। আজ ডিএসইতে খাতটির মোট ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫ কোটি ৪৭ লাখ টাকা বেশি। খাতটির কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোনালী পেপারের। আজ কোম্পানিটির মোট ১২ কোটি ৩৮ লাখ ৬১ হাজার টাকা।
অন্য ৪ খাতের মধ্যে- মিউচ্যুয়াল ফান্ড খাতে ১২ কোটি ৭০ লাখ টাকা, সিমেন্ট খাতে ১০ কোটি ৫০ লাখ টাকা, ভ্রমণ ও অবকাশ খাতে ৯ কোটি ৯৭ লাখ টাকা এবং পাট খাতে ৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি