ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
৭৭তম এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করলেন যারা
বিনোদন ডেস্ক: বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে টেলিভিশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান, ৭৭তম এমি অ্যাওয়ার্ডস। এবারের আসর উপস্থাপনা করেছেন কৌতুকাভিনেতা নেট বারগেটজি।
এবার সর্বাধিক মনোনয়ন পেয়েছিল সাই-ফাই ড্রামা সিরিজ ‘সেভারেন্স’, মোট ২৭টি বিভাগে। তবে আসরের সবচেয়ে বড় চমক এসেছে নেটফ্লিক্সের ‘অ্যাডোলেসেন্স’ সিরিজ থেকে। এটি একাই জিতে নিয়েছে গুরুত্বপূর্ণ ছয়টি পুরস্কার, যার মধ্যে রয়েছে সেরা সীমিত সিরিজ, সেরা প্রধান অভিনেতা (স্টিফেন গ্রাহাম), সেরা পার্শ্ব অভিনেতা (ওয়েন কুপার), সেরা পার্শ্ব অভিনেত্রী (এরিন ডোহার্টি) এবং সেরা চিত্রনাট্য (সীমিত সিরিজ)-এ জ্যাক থর্ন ও স্টিফেন গ্রাহাম।
সমালোচকরা বলছেন, বৈচিত্র্যময় গল্প বলার ধরণ এবং শক্তিশালী অভিনয়ের কারণে সিরিজটি দর্শক ও বিচারকদের সমানভাবে মুগ্ধ করেছে।
এক নজরে ৭৭তম এমি অ্যাওয়ার্ডসের প্রধান বিজেতারা:
ড্রামা সিরিজ: ‘দ্য পিট’
কমেডি সিরিজ: ‘দ্য স্টুডিও’
লিমিটেড/অ্যানথোলজি সিরিজ: ‘অ্যাডোলেসেন্স’
অভিনেতা (ড্রামা): নোয়া হয়াইল, ‘দ্য পিট’
অভিনেতা (কমেডি): সেঠ রোগেন, ‘দ্য স্টুডিও’
অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি): স্টিফেন গ্রাহাম, ‘অ্যাডোলেসেন্স’
অভিনেত্রী (ড্রামা): ব্রিট লোয়ার, ‘সেভারেন্স’
অভিনেত্রী (কমেডি): জিন স্মার্ট, ‘হ্যাকস’
অভিনেত্রী (লিমিটেড/মুভি): ক্রিস্টিন মিলিওতি, ‘দ্য পেঙ্গুইন’
পরিচালক (ড্রামা): অ্যাডাম র্যানডাল, ‘স্লো হর্সেস’
পরিচালক (কমেডি): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ, ‘দ্য স্টুডিও’
পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি, ‘অ্যাডোলেসেন্স’
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)