ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
প্রথমবারের মতো নারী অ্যাটর্নি জেনারেল পেল নেপাল
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভাণ্ডারি। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল রোববার (১৪ সেপ্টেম্বর) নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে তাকে এই পদে নিয়োগ দেন।
স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, প্রেসিডেন্ট কার্যালয়ের অনুমোদনের মাধ্যমে ভাণ্ডারির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এর আগে একই দিনে সাবেক অ্যাটর্নি জেনারেল রমেশ বাদালের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় প্রেসিডেন্ট কার্যালয়।
আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞ সাবিতা ভাণ্ডারি পূর্বে তথ্য কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আইনবিদ কৃষ্ণ প্রসাদ ভাণ্ডারির কন্যা। রোববার সকালে প্রধানমন্ত্রী কার্কি তার নাম প্রস্তাব করেন এবং সম্মতি পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে তাকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়।
এর মধ্য দিয়ে দেশটিতে এই পদে প্রথমবারের মতো একজন নারী নিয়োগ পেলেন, যা নেপালের আইনি অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি