ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
উৎপাদন বাড়াতে ৫০ কোটি টাকা ঋণ পেল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের বৃহত্তম বিস্কুট প্রস্তুতকারক প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি উৎপাদন সুবিধা সম্প্রসারণের জন্য ৫০ কোটি টাকা ঋণের চুক্তি সই করেছে। এই চুক্তি কোম্পানির বিদ্যমান প্রক্রিয়াকরণ ইউনিটগুলোকে আধুনিকীকরণ, পুনর্বাসন এবং সম্প্রসারিত করতে সহায়তা করবে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মতিঝিলের আমিন কোর্টে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) সই করেছে। এই ঋণটি 'ফুড ভ্যালু চেইন ইম্প্রুভমেন্ট প্রোজেক্ট (এফভিসিআইপি)' এর অধীনে দেওয়া হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া এক মূল্য-সংবেদনশীল তথ্যে জানানো হয়েছে যে, এই ঋণের অর্থ কোম্পানির নারায়ণগঞ্জে অবস্থিত ইউনিট-১ (ললতি, কাঁচপুর, সোনারগাঁও) এবং ইউনিট-২ (মদনপুর, বন্দর)-এর বিএমআরই (ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্সপানশন) প্রকল্পে ব্যবহৃত হবে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, এই সম্প্রসারণের লক্ষ্য হলো স্থানীয় বাজারে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা এবং একই সঙ্গে আঞ্চলিক খাদ্য শিল্পে তাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো। এই উদ্যোগ অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে মনে করছে কোম্পানিটি।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি