ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
পতনেও লেনদেনে আলো ছড়ালো ৮ খাতের
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম দিন রবিবার (১৪ সেপ্টেম্বর) দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে মোট ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের তুলনায় ৪৫ কোটি ৭৬ লাখ টাকা কম। এর মধ্যেও ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে ৮ খাতের শেয়ার। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
খাতগুলো হলো- প্রকৌশল, ওষুধ ও রসায়ন, বস্ত্র, ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক, টেলিকমিউনিকেশন, সিরামিকস এবং ভ্রমণ ও অবকাশ। আজ ডিএসইতে এই ৮ খাতে ৩৩৪ কোটি ৭১ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খাতগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতের। এদিন ডিএসইতে খাতটির মোট ১০৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৫ কোটি ৯২ লাখ টাকা বেশি। খাতটির কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের। আজ কোম্পানিটির মোট ২২ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের। আজ ডিএসইতে খাতটির মোট ৯৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৮ কোটি ৫৫ লাখ টাকা বেশি। খাতটির কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডসের। আজ কোম্পানিটির মোট ২৩ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার টাকা।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বস্ত্র খাতের। আজ ডিএসইতে খাতটির মোট ৬৯ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩ কোটি ৬৯ লাখ টাকা বেশি। খাতটির কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মুন্নু ফেব্রিক্সের। আজ কোম্পানিটির মোট ৯ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকা।
অন্য ৫ খাতের মধ্যে- ব্যাংক খাতে ৫৩ কোটি ১২ লাখ টাকা, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩৫ কোটি ৫০ লাখ টাকা, টেলিকমিউনিকেশন খাতে ২৯ কোটি ৯৭ লাখ টাকা, সিরামিকস খাতে ২৩ কোটি ৬০ লাখ টাকা এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য