ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
শেয়ারবাজারে প্রথমভাগে উচ্ছ্বাস, শেষভাগে হতাশার ছায়া
নিজস্ব প্রতিবেদক : আশার আলো দিয়েই শুরু হলো সপ্তাহ, কিন্তু শেষ বেলায় বেসামাল হয়ে পড়ল শেয়ারবাজার। আজ (১৪ সেপ্টেম্বর) সূচক ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু করলে বিনিয়োগকারীদের মনে নতুন রেকর্ড স্পর্শের প্রত্যাশা জাগে। সকাল ও মধ্যাহ্ন পর্যন্ত সূচকের ওঠা-নামা স্বাভাবিক থাকলেও দুপুরের পর একটানা পতন শুরু হয়। শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত থাকায় দিনের শুরুতে যে আশার আলো দেখা দিয়েছিল, তা বিকেলের দিকে নিঃশেষ হয়ে হতাশার ছায়ায় মিলিয়ে যায়।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ রবিবার ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে থাকে। কিন্তু দুপুর ১২টার পর সূচকের একটানা পতন ঘটতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমে যায়। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দরও।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৮.৩৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৫.৩৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২২.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৯.০৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৭৫টির দর বেড়েছে, ৫৬টির দর কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭৭৮ কোটি ৩২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪৫ কোটি ৭৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
এদিন সিএসইতে ১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১টির, কমেছে ১২৭টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬২.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৫৬.২৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬৫.৮৯ পয়েন্ট বেড়েছিল।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য