ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জেন-জি বিক্ষোভে নেপালের পর্যটন খাতে বড় ধস
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের পর্যটন খাত সাম্প্রতিক জেন-জি বিক্ষোভের কারণে বিপুল ক্ষতির মুখে পড়েছে। চলতি সেপ্টেম্বরের শুরুতে হোটেল ভাঙচুর, যাতায়াত বিঘ্ন এবং ভ্রমণ বুকিং বাতিলের ফলে শিল্পটি প্রায় ২৫ বিলিয়ন রুপি বা প্রায় ২৫০০ কোটি রুপি ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে দেশটির পর্যটন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, খাতটি দ্রুত পুনরুদ্ধার করবে।
হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৮–৯ সেপ্টেম্বরের বিক্ষোভের সময় কাঠমান্ডুতে হোটেলগুলো ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। মোট দুই ডজনেরও বেশি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কাঠমান্ডুর হিলটন হোটেল একাই প্রায় ৮ বিলিয়ন রুপির ক্ষতির মুখে পড়েছে।
পোখরা, ভৈরহাওয়া, বিরাটনগর ও ধনগড়ীর মতো প্রধান পর্যটনকেন্দ্রগুলোও বিক্ষোভের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, পর্যটন খাত দ্রুত পুনরুদ্ধার করতে সক্ষম হবে।
নেপাল ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী দীপক রাজ জোশী বলেন, পুনরুদ্ধার পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং অতীতে ২০১৫ সালের ভূমিকম্প ও কোভিড-১৯ মহামারির পর শিল্পটি সফলভাবে ঘুরে দাঁড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “পর্যটন অবশ্যই পুনরুদ্ধার হবে।”
অর্থনীতিবিদ ও শিল্প নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিকভাবে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা, আইনশৃঙ্খলা নিশ্চিত করা এবং দেশে থাকা প্রায় ১৫ হাজার বিদেশি পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে।
হোটেল অ্যাসোসিয়েশন নেপালের চেয়ারম্যান বিনায়ক শাহ বলেন, পর্যটন খাত পুনরুদ্ধারে সব অংশীজনকে একত্রে কাজ করতে হবে। তিনি বলেন, “যেহেতু পর্যটন মৌসুম শুরু হতে যাচ্ছে, তাই নেপাল থেকে ইতিবাচক বার্তা দেওয়া এখন অত্যন্ত জরুরি।”
এদিকে ট্রেকিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব নেপাল ও মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন অংশীজন আস্থা ফিরিয়ে আনার এবং দ্রুত পর্যটন শিল্পকে পুনরুদ্ধার করার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ