ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার (১৩ সেপ্টেম্বর)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. খালিদ হোসেন বলেন,
“সুস্থ সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ বইয়ের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। বই হলো জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার, যেখানে এমন তথ্য-উপাত্ত রয়েছে যা মানুষের মনকে আলোকিত করে এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও সিনিয়র জেলা ও দায়রা জজ আ. ছালাম খান। বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একে এম আফতাব হোসেন প্রামানিক। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ড. উমর ফাহমিদ এবং প্রকাশকদের পক্ষ থেকে আহমেদ রফিক।
মেলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে, আর সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
এবারের মেলায় প্রায় ১৫০টির বেশি স্টল থাকছে। পাশাপাশি মিশর, লেবানন ও পাকিস্তানের চারটি আন্তর্জাতিক স্টল অংশ নিচ্ছে।
প্রদর্শনীতে থাকবে—
পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির ও হাদিসের গ্রন্থ
ইসলামের বিভিন্ন বিষয়ের মৌলিক ও গবেষণাধর্মী বই
প্রতিদিন লেখক-পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন
মেলায় শিশুদের জন্য থাকবে আলাদা শিশু চত্বর, ফুড কর্নার, মিডিয়া কর্নার, তথ্য কেন্দ্র এবং নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা