ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
জাল সনদে বিসিএস ক্যাডার, তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: স্নাতক পরীক্ষার জাল সনদ ব্যবহার করে বিসিএস প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, তারা পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) ভুয়া তথ্য দাখিল করেছিলেন।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান কার্যালয় থেকে এই মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
দুদকের তালিকায় থাকা কর্মকর্তারা হলেন – ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস (রেজি. নম্বর-০৮২৯৪৭), ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু (রেজি. নম্বর-১১০৬৬২৯৬) এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা (রেজি. নম্বর-০৮২৮১৪)।
সূত্র জানায়, অভিযুক্তরা জাল সনদ তৈরি করে বিসিএসে আবেদন করেছিলেন। পরে পিএসসির নিজস্ব তদন্তে এ অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। কমিশনের সুপারিশের আলোয় দুদক এখন আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, তারা জালিয়াতির মাধ্যমে আবেদনকালে সনদ দাখিল করেছিল। যাচাই শেষে দেখা গেছে, দাখিল করা সনদগুলো প্রকৃতপক্ষে জাল।
কমিশন দুদক বিধিমালা, ২০০৭-এর ১০(চ) ধারার আলোকে তিনজন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। শিগগিরই তিনটি আলাদা মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)