ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষক বদলির নতুন নীতিমালা জারি, দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরে জারি হওয়া এই নীতিমালা থেকে জানা যায়, শিক্ষক বদলির প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালনা করা হবে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে এটি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ হিসেবে অভিহিত হবে এবং প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
এখানেদেখুন
নতুন নীতিমালার মাধ্যমে জানা যায়, শূন্য পদ থাকলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রতিবছর নির্দিষ্ট সময়ে বদলির আবেদন আহ্বান করবে। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি এবং নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে। শিক্ষক বা শিক্ষিকারা প্রাথমিকভাবে তাদের নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। যদি নিজ জেলায় শূন্য পদ না থাকে, তবে তারা নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদে আবেদন করতে পারবেন। এছাড়াও নীতিমালার ৩.৮(গ) ধারা অনুযায়ী স্বামী/স্ত্রীর নিজ জেলায় অথবা অন্য কোনো জেলায় বদলির আবেদন করা যাবে।
প্রথম যোগদানের পর শিক্ষক/শিক্ষিকারা দুই বছর পূর্ণ করলে তারা পরবর্তী বদলির জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মরত থাকার পর পরবর্তী বদলির আবেদন করা যাবে।
সংশোধিত নীতিমালাএখানেদেখুন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী
- মন্ত্রীসভায় যুক্ত হচ্ছে আরও ৫ জন
- মাজারে অনিয়ম বন্ধের পর ডিসি সরওয়ার আলম বদলি