ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আন্দোলনের পর ক্লাসে ফিরছে নেপালের শিক্ষার্থীরা
আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী কাঠমান্ডুসহ নেপালজুড়ে আন্দোলনের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এক সপ্তাহ পর আবার খুলছে। আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে স্কুলগুলোতে সরাসরি ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ (কেএমসি)।
কেএমসির শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কেশব গ্যাওয়ালি জানান, রোববার থেকেই শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষকে ক্লাস শুরুর প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে কেএমসি জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে নিয়মিত পাঠদানের পাশাপাশি স্কুলে মনোসামাজিক পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকবে। যেসব শিক্ষার্থী অভিভাবকের সঙ্গে যাতায়াত করতে পারবে না, তাদের জন্য অনলাইন ক্লাস চালুর সুপারিশ করা হয়েছে।
প্রসঙ্গত, দুর্নীতি, সরকারবিরোধী নিপীড়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর রাস্তায় নামে জেন জি প্রজন্মের তরুণ-তরুণীরা। টানা সহিংস বিক্ষোভ, কারফিউ এবং দমন-পীড়নের পর চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এরপর শুক্রবার রাতে নেপালের প্রথম নারী সরকারপ্রধান হিসেবে শপথ নেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ