ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা মাউশির
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে যোগদানকারী সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা প্রস্তুতির উদ্দেশ্যে সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তথ্য পাঠানোর নির্দেশনা জারি করেছে।
অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী, প্রয়োজনীয় তথ্যের ২ সেট হার্ডকপি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সরাসরি অধিদপ্তরে পাঠাতে হবে। এ সংক্রান্ত চিঠি দেশের সব আঞ্চলিক উপপরিচালক কার্যালয়ের বিদ্যালয় ও পরিদর্শন শাখায় প্রেরণ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে যোগদানকারী সহকারী শিক্ষকদের জন্য গ্রেডেশন তালিকা প্রস্তুতির সকল তথ্য প্রেরণ করা আবশ্যক।
প্রেরণীয় তথ্যের তালিকা:
১) ব্যক্তিগত আবেদনের কপি
২) চাকরির ধারাবাহিক বিবরণ
৩) সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি
৪) চাকরি স্থায়ীকরণের আদেশের কপি (যদি থাকে) সত্যায়িত ফটোকপি
৫) চাকরিতে প্রথম নিয়োগপত্র ও যোগদানপত্রের সত্যায়িত ফটোকপি
বিভাগীয়, ফৌজদারি মামলা বা অডিট আপত্তি সংক্রান্ত প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত, চাকরি সন্তোষজনক মর্মে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র)
সর্বশেষ, নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য প্রেরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা