ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিজয়ের ঢেউ ঢাকা ছুঁয়ে দিল দিল্লির প্রাচীর
আন্তর্জাতিক ডেস্ক :ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বাধীন প্যানেলের বড় জয়ের ঘটনাকে ভারতের জন্য অশনিসংকেত হিসেবে দেখছেন কংগ্রেস নেতা শশী থারুর।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক বিশ্লেষণে তিনি উল্লেখ করেছেন, এই নির্বাচন কেবল একটি ক্যাম্পাসভিত্তিক ভোট নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের দিকনির্দেশক। আওয়ামী লীগের পতন এবং বিএনপির দুর্বলতায় জামায়াত বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। হতাশ ভোটাররা ধর্মীয় উগ্রপন্থায় আকৃষ্ট হয়ে নয়, বরং অকলঙ্কিত নেতৃত্বের সন্ধানে শিবিরকে বেছে নিয়েছে।
থারুরের মতে, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের প্রভাব বাড়লে ভারতের জন্য তা জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। এতে সীমান্ত অঞ্চলে ভারতবিরোধী উপাদানগুলো সক্রিয় হওয়ার ঝুঁকি থাকবে। পাশাপাশি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে সম্ভাব্য যোগসাজশ নিরাপত্তা সংকট বাড়াতে পারে।
তিনি সতর্ক করেছেন, জামায়াতের উত্থান বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের জন্যও ঝুঁকি তৈরি করবে।
ইতিহাসে দেখা গেছে, ইসলামি দলগুলোর রাজনৈতিক উত্থানের সময় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে যায়।থারুর মনে করেন, নয়াদিল্লিকে এখনই নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে সব উদীয়মান রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে।
বাংলাদেশে বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল সরকার নাও থাকতে পারে, তাই ভারতের উচিত দ্রুত প্রস্তুতি নেওয়া।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি