ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানে তালেবান হামলায় ১২ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গি হামলায় দেশটির সেনাবাহিনীর অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার ভোরের দিকে দক্ষিণ ওয়াজিরিস্তানের দুর্গম এলাকা বাদার এলাকায় সামরিক বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনী সীমান্তবর্তী এই এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে তালেবান জঙ্গিরা গাড়িবহরের উপর গুলি চালায়। হামলার সময় অন্তত চারজন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী জানায়, তীব্র গোলাগুলির মধ্যে অন্তত ১২ সৈন্য এবং ১৩ জঙ্গি নিহত হয়েছেন।
পাকিস্তানি তালেবান হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে, তারা সৈন্যদের কাছ থেকে অস্ত্র ও ড্রোন লুট করেছে। ইসলামাবাদ জানিয়েছে, এই জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি আফগানিস্তানে অবস্থিত।
স্থানীয়রা জানিয়েছেন, হামলার পর কয়েক ঘণ্টা আকাশে টহল চলেছে এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।
সেনাবাহিনীর গাড়িবহর চলাচলের আগে সাধারণত ওই এলাকায় কারফিউ জারি করা হয়। পাকিস্তানি তালেবান সক্রিয় থাকায় প্রশাসন প্রায়ই এ ধরনের নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করে।
ইসলামাবাদ দাবি করেছে, আফগান তালেবান ভারতের সহায়তায় পাকিস্তানি তালেবানকে আশ্রয় দিচ্ছে, যা কাবুল ও নয়াদিল্লি উভয়ই অস্বীকার করেছে।
পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, আফগান অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করতে দেবে না বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)