ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিশ্ববাজারে ফের বাড়ল সোনার দাম
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে সোনার দামে ফের বড় ধরনের চাঙ্গাভাব দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রতি আউন্স স্পট গোল্ডের দাম আগের দিনের তুলনায় ২২ মার্কিন ডলার বেড়ে ৫ হাজার ১৮৭ ডলারে পৌঁছেছে। গতকাল এই দাম ছিল ৫ হাজার ১৬৫ ডলার।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত জানুয়ারির শেষ দিকে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, তখন প্রতি আউন্স সোনা ৫ হাজার ৫৯৪ ডলারে বিক্রি হয়েছিল। আজকের দাম গত মাসের সেই রেকর্ডের চেয়ে কিছুটা কম হলেও গত বছরের তুলনায় এটি প্রায় ৬৪ শতাংশ বেশি। এছাড়া বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে।
কেন বাড়ছে সোনার দাম:
বিশ্লেষকরা সোনার দাম বাড়ার পেছনে মূলত তিনটি প্রধান কারণ চিহ্নিত করেছেন—
১. ভূ-রাজনৈতিক উত্তেজনা: মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞার ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বিনিয়োগকারীদের কাছে বহুগুণ বেড়েছে।
২. যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি: ট্রাম্প প্রশাসন বিশ্বের সব দেশের ওপর নতুন করে ১৫ শতাংশ শুল্ক আরোপ করায় বিশ্ব বাণিজ্যে অস্থিরতা দেখা দিয়েছে। এতে মার্কিন ডলারের ওপর থেকে বিনিয়োগকারীদের আস্থা কমছে এবং তারা সোনার দিকে ঝুঁকছেন।
৩. কেন্দ্রীয় ব্যাংকের মজুদ: বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে ডলারের বদলে সোনা মজুদকে বেশি গুরুত্ব দিচ্ছে, যা এই দামি ধাতুর দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।
ভবিষ্যৎ পূর্বাভাস:
বিশ্বখ্যাত বিশ্লেষক সংস্থা ইউবিএস (UBS) এবং গোল্ডম্যান স্যাকসের (Goldman Sachs) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ সোনার দাম আউন্সপ্রতি ৫ হাজার ৪০০ থেকে ৬ হাজার ৩০০ মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর