ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা, সীমান্তজুড়ে ভয়াবহ উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশী দেশ আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে এই চরম সিদ্ধান্ত ঘোষণা করেন। আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালানোর পর পাকিস্তান এই পদক্ষেপ নিল বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তাঁর পোস্টে লিখেছেন, "পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণাঙ্গ কূটনীতি চালানো হয়েছে। কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ এখন ভেঙে গেছে। এখন এটি আমাদের এবং তোমাদের (আফগানিস্তান) মধ্যে প্রকাশ্য যুদ্ধ।"
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত উত্তেজনা এই ঘোষণার মাধ্যমে এক নতুন ও ভয়াবহ রূপ নিল। এর আগে অক্টোবর মাসে দুই দেশ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হলেও গত কয়েক মাসে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, শুক্রবার আফগানিস্তানের কাবুল, পাকতিয়া এবং কান্দাহারে বড় ধরনের হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। তাঁর দাবি অনুযায়ী, পাক বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে।
তবে পাকিস্তানের এই বিশাল হতাহতের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক পোস্টে জানিয়েছেন, পাকিস্তানের সবশেষ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উল্টো আফগান বাহিনীর পাল্টা হামলায় অর্ধশতাধিক পাকিস্তানি সেনা নিহতের দাবি করেছে তালেবান সরকার। যদিও নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই হতাহতের সংখ্যার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
সীমান্তবর্তী এই অস্থিতিশীল পরিস্থিতি পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে