ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভারত-ইসরায়েলের মধ্যে ১৭টি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত
আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও ইসরায়েল তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে 'বিশেষ কৌশলগত অংশীদারত্ব' (Special Strategic Partnership) পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর এই ঘোষণা আসে। এ সময় দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ১৭টি চুক্তি স্বাক্ষরিত হয়।
বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "ভারত ও ইসরায়েলের সম্পর্ক গভীর আস্থা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক সংবেদনশীলতার ওপর প্রতিষ্ঠিত। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এই সম্পর্ককে আজ আমরা ‘বিশেষ কৌশলগত অংশীদারত্ব’-এ উন্নীত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি।"
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও আবেগপূর্ণ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, দুই দেশের এই মত ও হৃদয়ের মিলন ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
এবারের সফরের মূল আকর্ষণ ছিল প্রযুক্তি খাতে সহযোগিতা। প্রধানমন্ত্রী মোদী জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কোয়ান্টাম প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং সাইবার নিরাপত্তার মতো উদীয়মান প্রযুক্তিগুলো দুই দেশের ভবিষ্যৎ অংশীদারত্বের কেন্দ্রবিন্দুতে থাকবে। ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, মোট ২৭টি ফলাফল অর্জিত হয়েছে, যার মধ্যে ১৭টি আনুষ্ঠানিক চুক্তি রয়েছে।
২০১৭ সালে মোদীর ইসরায়েল সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক ‘কৌশলগত’ পর্যায়ে গিয়েছিল, যা এবার আরও এক ধাপ এগিয়ে ‘বিশেষ কৌশলগত’ রূপ নিল। প্রতিরক্ষা, কৃষি ও অর্থনীতির পাশাপাশি এখন থেকে অত্যাধুনিক প্রযুক্তিতে দুই দেশ একযোগে কাজ করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন