ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সংসদ ভেঙেছে নেপালে, মার্চে ভোট
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ইতিহাস গড়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি সংসদ ভেঙে নতুন নির্বাচনের সুপারিশ করেন। সেই প্রস্তাব অনুমোদন করে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল আগামী বছরের মার্চে ভোট আয়োজনের তারিখ ঘোষণা করেছেন।
প্রেসিডেন্টের উপদেষ্টা কিরণ পোখরেল গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সংসদ ভেঙে দেওয়া হয়। নির্ধারিত তারিখ অনুযায়ী ২০২৬ সালের ৫ মার্চ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ থাকছে ছয় মাস, এ সময়ে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্বও তাদের ওপর বর্তাবে। শুক্রবার রাত ৯টায় শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব নেন সুশীলা। এর আগে বিক্ষোভকারীদের প্রতিনিধি, সেনাবাহিনী প্রধান ও প্রেসিডেন্টের আলোচনায় তাকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত হয়।
জেন-জির বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন কেপি শর্মা অলি। এরপর সুশীলার নেতৃত্বে ছোট মন্ত্রিসভা গঠিত হয়। সম্প্রতি বিক্ষোভ চলাকালে সংসদে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন শিক্ষার্থী নিহত হন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন সুশীলা কার্কি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তখন থেকেই তরুণ প্রজন্মের কাছে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ভারতে পড়াশোনা করা এই আইনজীবী অতীতে এক সাক্ষাৎকারে বলেছিলেন, নেপালের উন্নয়নে ভারত সবসময় সহায়তা করেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি